রাজধানীতে বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই কলেজ শিক্ষার্থী ‘হত্যা’য় ঘাতকদের বিচারসহ ৯ দফা দাবিতে শনিবার টানা সপ্তম দিনের মতো সড়কে অবস্থান করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
আজও তারা বিভিন্ন গাড়ির চালকের লাইসেন্স আছে কি-না যাচাই করছেন। এ ছাড়া রিকশা-গাড়িকে নির্দিষ্ট লেনে থেকে চলাচল করতে বাধ্য করছে ও উল্টো পথে গাড়ি চললে তা ফিরিয়ে দিচ্ছে। শনিবার সকাল থেকেই বাংলামোটর মোড়ে অবস্থান নিয়ে লাইসেন্স যাচাই করছিলেন ঢাকা কমার্স কলেজ, আইডিয়াল কমার্স কলেজ ও ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা।
এরইমধ্যে সেখানে উল্টো পথে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে পড়েন রেলমন্ত্রী মুজিবুল হক। গাড়িতে মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার ও তাদের একমাত্র মেয়েও ছিল। মন্ত্রীর গাড়ির পেছনে পুলিশের গাড়িও ছিল। মন্ত্রীর গাড়ি উল্টো পথে দেখে শিক্ষার্থীরা স্লোগান দেয়া শুরু করেন। এ সময় মন্ত্রীর স্ত্রী জানালা খুলে শিক্ষার্থীদের বলেন, আমার সন্তান অসুস্থ। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন শিক্ষার্থীরা তাদের গাড়িটি ছেড়ে দেন।
আলোর খবর
