Saturday , September 15 2018

নিজের স্ত্রীকে আপন ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে বাড়ি ছাড়লেন বড় ভাই !

আপন ভাইয়ের সঙ্গে স্ত্রীকে বিয়েঃ এ এক আশ্চর্য বিয়ে। নিজের স্ত্রীর প্রেমকে স্বীকৃতি দিতে তাকে তালাক দিলেন। এরপর তার পছন্দের পুরুষের সঙ্গে তার বিয়ে দেন। আর যার সঙ্গে স্ত্রীর বিয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, তারই ছোট ভাই। অবশ্য দেওর-ভাবির বিয়ের পর গ্রাম ছেড়ে গেছেন ওই মহান পুরুষ! এ ঘটনা ঘটেছে ভারতের এক গ্রামে।

৩০ বছরের পবন গোস্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল চার বছর আগে। তাদের একটি দু’বছরের মেয়েও আছে। কিন্তু বিয়ের পর থেকেই পবনের ভাই সজনের সঙ্গে প্রেম শুরু হয় নববধূর। ক্রমে সেই সম্পর্ক গাঢ় হতে থাকে।

আর সকলের মতো পবনও টের পান সেই প্রেমের কথা। এ সব ক্ষেত্রে সাধারণত স্ত্রীকে মারধোর কিংবা ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার ঘটনা ঘটে থাকে। কিন্তু সেই চেনা সেই পথে হাঁটেননি ভাগলপুরের ঘোঘা গ্রামের পবন। তিনি স্থির করেন ডিভোর্স দেবেন প্রিয়াঙ্কাকে।

Facebook Comments