বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান । বর্তমানে বাংলাদেশে নায়কদের মধ্যে শীর্ষস্থানে আছেন তিনি । ছবি করছেন এপার ওপার দুই বাংলাতেই। তার ছবি মানেই যেন হিট। হলগুলোতে দর্শকদের ঢল নামে তার ছবিতে।
শাকিব খানের সাথে জুটি বেঁধে প্রথম ছবি নবাব করেছেন শুভশ্রী। আর সেই ছবিটিও ব্যবসায়ীক ভাবে দারুন সফলও হয়েছিল। কিন্তু সেই শাকিব খানকেই শুভ্রশ্রীর তালিকায় সেরা তিনে রাখেননি।
এক সাক্ষাৎকারে শুভশ্রীর কাছে জানতে চাওয়া হয় তার দৃষ্টিতে সেরা নায়ক কে? এমন প্রশ্নের জবাবে শুভশ্রী সাকিবের আগে আরো তিনজন নায়কের নাম বলেন।
Facebook Comments
আলোর খবর
