Friday , October 12 2018
Breaking News

‘অ্যাকশন থেকে কাট পর্যন্ত অপু বিশ্বাস আমার গার্লফ্রেন্ড’

অ্যাকশন থেকে কাট পর্যন্ত- ‘অভিনয় করার সময় মাথায় রাখলে চলবে না যে অপু বিশ্বাস আমার বড়বোনের মতো। ক্যামেরার সামনে আমাদের গল্পের চরিত্রটা ফুটিয়ে তোলতে হবে।

আমরা অনেক ভালো বন্ধু, আমাদের মাঝে ভালো একটা বোঝা পরা আছে, যা দিয়ে ক্যামেরার সামনে আমাদের রসায়নটা শক্তভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। মনে রাখতে হবে আ্যকশন থেকে কাট পর্যন্ত অপু আমার গার্লফ্রেন্ড।

ক্যামেরার সামনে যখন কাজ করবো তখন ব্যক্তিগত সম্পর্ক বা অবস্থান ভুলে যেতে হবে।’ গতকাল এফডিসিতে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং চলাকালে এনটিভিকে এসব কথা বলেন নায়ক বাপ্পী চৌধুরী। এই ছবিতে তিনি অভিনয় করছেন অপুর বিশ্বাসের সঙ্গে।

অপুকে নিয়ে বাপ্পী আরো বলেন, ‘আমাদের এই সময়ের অনেক শিল্পী আছেন যারা নিজেকে তারকা ভাবে। নিজেকে শিল্পী ভাবতে তাদের কষ্ট হয়, এমনকি শুটিং ইউনিটে এসেও নিজের ষ্টার ইমেজ ধরে রাখার চেষ্টা করে। কিন্তু অপু দিদির সাথে কাজ করে আমার তা মনে হয়নি।

সব সময়ই তিনি হাসি খুশি থাকেন, প্রত্যেকটা শটে অনেক আন্তরিকতার সাথে কাজ করেন। সহশিল্পীদের সাথে ভালো ব্যবহার করেন। নিজেকে তারকা ভেবে আটকে রাখেন না। যে কারণে উনার সাথে জুটি বেঁধে কাজ করতে কোন ধরনের সমস্যা বোধ করছিনা। বরং অনেক আগ্রহ নিয়ে শুটিং করছি।’

‘অ্যাকশন থেকে কাট পর্যন্ত অপু বিশ্বাস আমার গার্লফ্রেন্ড’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ শিরোনামের চলচ্চিত্রটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। ১৩ মে ছবির মহরতের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হয়। গতকাল এফডিসিতে শেষ হয়েছে প্রথম পর্যায়ের শুটিং।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমি এর আগেও অপু বিশ্বাসকে নিয়ে ‘শুভ বিবাহ’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছি ২০০৯ সালে। তখন থেকেই তাকে আমি চিনি। এখন নয় বছর পর আবারও তাকে নিয়ে কাজ করছি।

এতো বছর পরও অপুর মধ্যে কোন পার্থক্য দেখতে পাইনি। শুটিং করতে গিয়ে মনে হচ্ছে আগের সেই অপুর সাথেই কাজ করছি। অনেক সিনসিয়ার একজন অভিনয়শিল্পী।

আর বাপ্পীর সাথে এই ছবিটিই প্রথম, এরই মধ্যে টানা ৪দিন আমরা শুটিং করেছি। আমি যে গল্পটা ক্যামেরাবন্দী করতে চেয়েছি, তা সঠিক ভাবে করতে পেরেছি। প্রথম পর্যায়ের শুটিং এখন শেষ হলো। আশা করি ঈদের পর বাকি শুটিং শুরু করবো। আগামী আগস্ট মাসের দিকে ছবিটি মুক্তি দেবার চিন্তা রয়েছে।’

২০১৬ সালের ৩ মার্চ সর্বশেষ ‘পাঙ্কু জামাই’ সিনেমার শুটিং করেন অপু বিশ্বাস। রাতে বাসায় গিয়ে তিনি আর শুটিংয়ে ফেরেননি। হঠাৎ করেই আড়ালে চলে যান তিনি।

মিডিয়ার সামনে ছেলে জয়কে নিয়ে ফেরেন ২০১৭ সালের ১০ এপ্রিল। তারপর অপু বিশ্বাস আর নতুন কোনো ছবির শুটিং করেননি। আজই দীর্ঘ দুই বছর দুই মাস পর তিনি আবারও চলচ্চিত্রে শুটিং শুরু করেছেন।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন। ২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।

Facebook Comments