দাগি কলা মরণঘাতী – কলা স্বাস্থ্যের জন্য উপকারী একটি ফল এ কথা কে না জানে! তাই আমরা বাজার থেকে দাগহীন টাটকা কলা কিনে বাড়ি আসি। কিন্তু দাগহীন এ টাটকা কলা কিন্তু খুব বেশি স্বাস্থ্যকর নয়। গবেষণায় জানা গেছে বরং দাগযুক্ত কলাই মরণঘাতী রোগের উপশম।
বিশেষজ্ঞদের মতে, দাগি কলাই নাকি বেশি উপকারী। এগুলো ক্যান্সার রোধ করতে বিশেষভাবে সাহায্য করে। কলা যত দাগি হবে তার নাকি ততই পুষ্টিগুণ। কিছু কিছু কলার খোসায় আঁচিলের মতো কালো কালো গোটা ও দাগ সৃষ্টি হয়। ‘দাগি’ বলতে এই কলা বুঝানো হচ্ছে। ‘চেহারা’ সুন্দর না হওয়ায় এই কলাগুলো সাধারণত আমরা এড়িয়ে চলি।
লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই তথ্য জানিয়েছিলেন একদল বিজ্ঞানী। তারা জানান, কলার খোসার উপরে যে বাদামি গোটা ও ছোপ থাকে তা আসলে টিএনএফ (টিউমার নেক্রোসিস ফ্যাক্টর)। টিএনএফ অ্যান্টি ক্যানসার উপাদান, যা দেহে কোনও অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার রোধ করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়িয়ে তোলে। এবার নিশ্চয় দাগি কলা দেখে মুখ ঘুরিয়ে চলে যাবেন না।
আলোর খবর
