Monday , August 20 2018
Breaking News

মধ্যরাতে কী করলেন এই ‘দুই বান্ধবী’! জানলে আপনিও চমকে জাবেন

জনপ্রিয়তার শীর্ষে শুধু বাংলাদেশেই নয় কলকাতায়ও বেশ ভালো অবস্থানে আছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘ক্রিসক্রস’ ভারতে মুক্তি পেয়েছে। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিটিতে জয়ার সঙ্গে আরো অভিনয় করেছেন কলকাতার চার অভিনেত্রী। তারা হলেন, প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবর্তী, সোহিনি সরকার ও নুসরাত জাহান।

এদিকে, ব্যক্তি জীবনে তাদের মধ্যে একজন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে জয়ার। তাই রাত-বিরাতে তাকে সঙ্গ দেন তিনি। সম্প্রতি কলকাতায় জয়া ও প্রিয়াঙ্কাকে দেখা গেছে একসঙ্গে আইসক্রিম খেতে, আড্ডা দিতে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ কলকাতার একটি শপিং মলে আড্ডায় মেতে উঠেন জয়া ও প্রিয়াঙ্কা। নতুন সিনেমার ডাবিংয়ের জন্যই কলকাতায় গিয়েছেন তিনি। তাছাড়া কিছুদিন আগেই ‘ক্রিসক্রস’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন জয়া। সব কিছু মিলে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বন্ধুর সঙ্গে। তাই প্রাণখুলে আড্ডা, ঘুরে বেড়ানোর জন্য কলকাতা ঘুরে বেড়ালেন তারা। তাছাড়া তার আগের দিন ভারতের স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠানে অংশ নেয়ার নিমন্ত্রণও পেয়েছেন এই দুই নায়িকা।

এদিকে, কলকাতার পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু ছবিতে অভিনয় করছেন জয়া। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’, নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’, রেদওয়ান রনির ‘চোরাবালি’, অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’, সাফি উদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘খাঁচা’ সিনেমায় অভিনয় করেন জয়া।

তাছাড়া নিজেকে ভালো অভিনেত্রী হিসেবে প্রমাণ দেয়ার পর এই অভিনেত্রী ডাক পান কলকাতায়। সেখানে ‘আবর্ত’, ‘ঈগলের চোখ’, ‘রাজকাহানী’সহ বেশকিছু ছবিতে তিনি কাজ করেছেন। এদিকে, জয়া অভিনীত মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ এবং অনম বিশ্বাসের ‘দেবী’ নামক দুটি ছবি বাংলাদেশে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে। এর মধ্যে ‘দেবী’ ছবিটি জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র ব্যানার থেকে নির্মিত হয়েছে।

ডেইলি বাংলাদেশ

Facebook Comments