Tuesday , November 6 2018

হঠাৎ মাঠে ঢুকে মুশফিককে জড়িয়ে ধরলো খুদে ভক্ত! (ভিডিও)

রাজধানীর মিরপুর চলছিল হোম অব ক্রিকেট। হঠাৎ সেখানে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ঢুকে পড়েছিল বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার এক ভক্ত। ঢুকেই মাশরাফিকে জড়িয়ে ধরেন। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো শনিবার সিলেটে টেস্ট ম্যাচে।

টেস্ট ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ। জিম্বাবুয়ের ইনিংসের ৪৮তম ওভারের খেলা চলছিল। মুশফিকুর রহিম তখন কিপিংয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটা ছোট ছেলে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ঢুকে পড়ল মাঠে। এরপর দৌড়ে গিয়ে মুশফিককে পেছনের দিক থেকে জড়িয়ে ধরে সে। খুদে এই ভক্তের কাণ্ড দেখে মুশফিক নিজে যেমন অবাক হয়েছেন তেমনি খুদে ভক্তের এমন ভালোবাসায় হৃদয় ছুঁয়ে গেছে তার।

তবে পর মুহূর্তেই খুদে ভক্তের সঙ্গে কোলাকুলি করে তার খুশি আরও বাড়িয়ে তোলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। নিরাপত্তারক্ষীরা ছুটে এসেছিলেন। মুশফিক তাদেরকে অনুরোধ জানান, যেন তার খুদে ভক্তের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে।

প্রথমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট আয়োজন উপলক্ষে গ্যালারিতে দর্শক উপস্থিতি চোখে পড়ার মত।

প্রিয় খেলোয়াড়কে ছুঁয়ে দেখতে কার না ইচ্ছে করে। কিন্তু সেটা তো আর চাইলেই সম্ভব হয় না। তাই অনেক সময় ভক্ত-সমর্থকরা মাঠে খেলা দেখার সময় এই সুযোগটি নিতে উন্মুখ হয়ে থাকেন।

Facebook Comments