খুব দ্রুতই মাঠে ফিরতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগারদের হয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই খেলতে চান তিনি। এদিকে নিজের ফিটনেস ঠিক রাখার জন্য ইউএই টি-টুয়েন্টিএক্স আসরে খেলার জন্য বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন সাকিব। বিসিবি অনাপত্তিপত্র দেওয়ায় বেশ স্বস্তিতে আছেন সাকিব।
সম্প্রতি এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘অবশ্যই স্বস্তির (বিসিবি অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি)। ভাল দিক হচ্ছে যদি ওই সময়ের আগে আগে ফিট হতে পারি, যদি কিছু ম্যাচ খেলতে পারি, ওই ম্যাচ গুলোও যদি খেলতে পারি, তাহলে ভাল প্রস্তুতি হবে।’
তিনি আরো বলেন, ‘প্রস্তুতিকেই গুরুত্ব দিচ্ছি, যেহেতু খুব বড় একটা ইনজুরি থেকে এখন ভালোর পথে। এই খেলাগুলো আমার দরকার। না খেলার কারণে আমার বেশ বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। পুরো ফুল রিদমের আসার জন্য আমার এই খেলা গুলো খুবই গুরুত্বপূর্ণ।’
আলোর খবর
