Tuesday , October 23 2018

এক আলু ৮ কেজি, হতবাক কৃষি কর্মকর্তারাও!

কৃষি কর্মকর্তারও হতবাক! এত বড় আলু হয়! আলু সাধারণত ২ কেজি থেকে আড়াই কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানের এক কৃষি জমিতে প্রায় ৮ কেজি ওজনের একটি মিষ্টি আলু পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিশাল এই আলুর খবর জানা জায়। এর আগে বুধবার বিকেলের দিকে উপজেলার নাটেশ্বর এলাকার নিজ কৃষিজমি থেকে আলুটি তোলেন বেলায়েত হোসেন নামের স্থানীয় এক কৃষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক বেলায়েত কয়েক বছর আগে বাড়ির সামনে নিচু জমি বালু মাটি দিয়ে ভরাট করে সেখানে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেন। ছয় মাস আগে সেই জমিতে সিন্ধি প্রজাতির লাল মিষ্টি আলু বপন করেছিলেন তিনি।

গত বুধবার আলু তুলতে গেলে ৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় মিষ্টি আলু পেয়ে যান তিনি।

এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল জানান, সাধারণত এক থেকে দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়। আলু এত বড় হওয়ার বিষয়টি তাদের জানা ছিল না।

তিনি এ বিষয়ে জেলার ফসল গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, ‘দুই কেজির বেশি আলুর ওজন হওয়ার কথা নয়। বিষয়টি নিয়ে তারা গবেষণা করে দেখবেন’।

Facebook Comments