Thursday , April 5 2018
Home / বিনোদন / বইয়ের মলাট উলটো কেন, তাহলে কি পড়ার ভান করছে?

বইয়ের মলাট উলটো কেন, তাহলে কি পড়ার ভান করছে?

সাধ করে ছবি পোস্ট করেছিলেন। মজা করে লিখেছিলেন, বিয়ের পরপরই তাঁর কী অবস্থা। সারাক্ষণই বইয়ে মুখ গুঁজে থাকেন শুভশ্রী। তার জন্য সময় কোথায়? এই প্রশ্নই করেছিলেন ক্যাপশনে। কিন্তু ‘খুঁত’ নেটিজেনরা ধরেই নিলেন। বইয়ের মলাট যে উলটো! সেই দিকেই আঙুল তুললেন ভারচুয়াল জগতের বাসিন্দারা। প্রশ্ন তুললেন মলাট কেন উলটো? তাহলে কি বইটি পড়ার ভান করছেন নায়িকা? কেবলমাত্র ছবি তোলার জন্য!

সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিও আপলোড করেই দিয়ে দিলেন রাজ-শুভশ্রী। ভিডিওতে শুভশ্রী জানালেন সদগুরুর নতুন একটি বই পড়ছেন তিনি। যার প্রচ্ছদের একদিকে রয়েছে সম্পর্কের গাথা, যার ছবি প্রচ্ছদে সোজা। আবার বিপরীতেই রয়েছে আবেগ, যার চিত্রটি উলটো। যে ছবি রাজ পোস্ট করেছেন তাতে সম্পর্কের দিকটাই পড়ছিলেন শুভশ্রী। তাই আবেগের দিকটি ছিল উলটো।