Thursday , June 28 2018
Breaking News

বাড়িতে বসে ফেসিয়াল করার সহজ কিছু উপায় শেয়ার করুন অন্যকে জানান

যেকোন উৎসব বা অনুষ্ঠানের আগে নিজের মুখটা আগের থেকে উজ্জ্বল আর প্রাণবন্ত করার জন্য ফেসিয়াল খুবই প্রয়োজনীয়। নিয়মিত ফেসিয়াল করার সুবিধা অনেক। এর ফলে মুখের রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং অনেক মেয়ের অনাকর্ষণীয় মুখ বা মুখের ত্বক সুন্দর ও আকর্ষণীয় লাগে। সাধারণত ফেসিয়াল(Facial) করার জন্য সকলে বিউটি পার্লারের ওপর নির্ভর করেন। কারন ফেসিয়াল নিজে নিজে করা যায় না। ফেসিয়াল করতে হলে আপনাকে অন্যের সহায়তা নিতেই হবে। আপনি চাইলে ঘরেও ফেসিয়াল করতে পারেন। এইক্ষেত্রে একজনেরটা অপরজন এভাবে ফেসিয়াল করাতে পারেন। কয়েকটি ফেসিয়াল পদ্ধতি দেখানো হলো।

সাধারণ ফেসিয়াল
এই ফেসিয়ালে বিশেষ কোনো দামী কেমিক্যাল ব্যবহার করা হয় না। সুতরাং আপনি বাড়িতে বসে বিশেষ প্যাকটি তৈরি করে ফেসিয়াল করতে পারেন। উপকরণ হিসেবে নিচের উপাদানগুলো জোগার করে নিন।

যা যা লাগবে: ক্লিনজিং মিল্ক বা লোশন, ক্রীম, তুলো, ব্লাক হেড রিমোভার, ডেটল, গোলাপ জল(rose water), বিউটি প্যাক, হেয়ার ব্যান্ড।

১. নিজের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন।

২. এবার বিছানায় বা হেলানো চেয়ারে শুয়ে মাথাটা পেছন দিকে হেলিয়ে নিয়ে চুলটা পেছন দিকে হেয়ার ব্যান্ড দিয়ে বেঁধে নিন।

৩. দু টুকরো তুলো ঠান্ডা জলে ভিজিয়ে চোখের ওপর লাগিয়ে দুই চোখ ঢেকে নিন।

৪. ক্লিনজিং মিল্ক তুলোর সাহায্যে আলতো করে মুখে লাগিয়ে পুরো মুখ পরিষ্কার করে নিন।

৫. এবার ক্রীস লাগিয়ে আঙ্গুল দিয়ে গোল গোল করে মালিশ করুন।

৬. ত্বক তৈলাক্ত হলে পন্ডস লেমন ক্রীম আর শুকনো হলে চার্মিস কোল্ড ক্রীম ব্যবহার করবেন।

৭. ব্রণ থাকলে সাবধানে ব্রণের জায়গাগুলো বাদ দিয়ে ম্যাসাজ করবেন। ব্রণ(Acne) ফেটে গেলে মুখে দাগ হতে পারে।

৮. প্রথমে ঘাড় থেকে ম্যাসাজ আরম্ভ করবেন। ম্যাসাজ করবেন ধীরে ধীরে, ত্বকে বেশি চাপ না দিয়ে। হাত দুটো সমান্তরাল রেখে মুখের চারদিকে বুলাতে হবে। পুরো কাজটি করতে সময় লাগে থেকে ২০ মিনিট।

৯. ম্যাসাজ করা শেষ হলে এই অবস্থায় ৫ মিনিট থাকুন।

১০. এরপর একটি পরিষ্কার কাপড় বা তুলো দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে নিন।

১১. তৈলাক্ত চামড়া হলে মুখে মুছে ফেলার পর স্কিন টনিক দিয়ে একটু হালকা ম্যাসাজ করে দিতে পারেন।

ট্রিটমেন্ট ফেসিয়াল
এই ফেসিয়ালে বিভিন্ন ধরনের বিউটি উপকরণ ব্যবহারের পাশাপাশি মুখের সর্বোৎকৃষ্ট ম্যাসাজ করা হয়ে থাকে। এই ফেসিয়ালে ব্যবহৃত বিভিন্ন উপকরণসমূহ আপনি গাউসিয়া মার্কেটের ভেতরে বা বড় কোনো কসমেটিকসের দোকানে কিনতে পাবেন।

যা যা লাগবে: ক্লিনজিং মিল্ক, হারবাল এ্যাপ্রিকোট ক্রীম, আয়ুর ম্যাসাজ ক্রীম, হারবালের শসা প্যাক, ক্লিনজিং মিল্ক, টিস্যু পেপার বা পরিমাণ মতো তুলো, স্টিম বা বাস্প ( প্রয়োজনে পানি গরম করে তার ভাপ ব্যবহার করা যেতে পারে), ব্রণ স্টিক ও প্যাক লাগানোর ব্রাশ একটা।

১. প্রথমে ক্লিনজিং(Cleansing) মিল্ক দিয়ে মুখটা ম্যাসাজ করুন। ম্যাসাজ শুরু করতে হবে থুতনি থেকে। তারপর নাকের নিচটা এভাবে চোখের নিচে এবং উপরে। এভাবে গালের ওপর কমপক্ষে দশবার।

২. ম্যাসাজ করার পর ক্লিনজিং মিল্ক লাগিয়ে পরিষ্কার করুন।

৩. এরপর এ্যাপ্রিকোট ফ্রেশ ক্রীম দিয়ে আবার ম্যাসাজ করুন একই নিয়মে। ৫ মিনিট অপেক্ষা করুন।

৪. এরপর মুখে গরম জলের ভাপ দিন একটি পাত্রে গরম জল করে।

৫. সুতো চার ভাঁজ করে ক্রীমগুলো কাচিয়ে উঠিয়ে নিন।

৬. এরপর হারবালের শসা প্যাক তৈরি করে মুখে লাগিয়ে বসে থাকুন আধা ঘন্টা।

৭. তারপর মুখ পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে স্কিন টনিক দিয়ে হালকা ম্যাসাজ করে সম্পূর্ণ করুন ফেসিয়াল পর্ব।

Facebook Comments