Saturday , June 30 2018
Breaking News

আজকের ব্রাজিলের খেলা নিয়ে খালেদা জিয়ার যে ভবিষ্যৎ বাণী দিয়ে ছিল

এখন তাঁর অখণ্ড অবসর। কোন কাজই নেই, নেই কোন ব্যস্ততা। এই অখণ্ড অবসরে আজ খেলা দেখবেন বেগম খালেদা জিয়া। মজার ব্যাপার হলো, রাজনীতিতে বেগম জিয়া প্রধানমন্ত্রীর বিপরীত মেরুতে অবস্থান করলেও, ফুটবলে তিনি আর প্রধানমন্ত্রীর সমর্থন একই দলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো, বেগম জিয়াও ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের প্রথম খেলা বেগম জিয়া দেখতে পারেননি, ঘুমিয়ে গিয়েছিলেন। আজ খেলা দেখবেন। খবর কারাসূত্রের। আজ সকালেই ব্রাজিল-কোস্টারিকা খেলা দেখার আগ্রহ প্রকাশ করেছেন কারারক্ষীদের কাছে।

উল্লেখ্য, জেলে তিনি টেলিভিশনে শুধু বিটিভি দেখতে পান। আজ সকালে নাস্তা করতে করতে বেগম জিয়া তার গৃহকর্মী ফাতেমাকে বলেছেন, আজ ব্রাজিল জিতবে দুই গোলে।

Facebook Comments