শাকিব খান ঈদে তার ছেলে আব্রাহাম জয়কে দেখতে যাননি। এমনকি ফোন করে খবরও নেননি।
ফলে আব্রাহামের ঈদ কেটেছে মা অপু বিশ্বাসের সঙ্গে।
এ ব্যাপারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবারের ঈদে বাসায়ই ছিল জয়। ভেবেছিলাম বিকেলে কিংবা সন্ধ্যায় জয়কে নিয়ে বাইরে ঘুরতে যাবো। বৃষ্টির কারণে ওকে নিয়ে বের হতে পারিনি।
ফলে বাসায় জয় আনন্দ করে, নতুন জামা পরে পুরো বাড়িতে ঘুরে বেড়িয়েছে। শাকিব খানের সঙ্গে জয়ের দেখা হয়েছে কিনা জানতে চাইলে অপু বলেন, এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমি খুবই বিব্রতবোধ করি। এই বিষয়গুলো নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। শাকিবকেই এটা জিজ্ঞাসা করুন।
অপুর এ কথা থেকেই বোঝা যায় শাকিব ঈদে নিজ সন্তানের কোনো খোঁজখবর নেননি। অপু নিজেই ছেলেকে নিয়ে ঈদ করেন। ঈদের দিন নিজ হাতে ছেলেকে নতুন জামা পরিয়েছেন। নিজের ফেসবুকে ছেলের দুটো ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস।