যারা স্মার্টফোন কিনতে চান অথচ বাজেটে সমস্যা তাদের জন্য ভিভো নিয়ে এলো দারুণ এক অফার। ভিভো ২৪ হাজারে স্মার্টফোন দিচ্ছে মাত্র ৪ হাজার টাকায়। এত বড় অফার শুধু দিচ্ছে দেওয়ালি বিগ দিলওয়ালি সেল’ এ। তবে এর জন্য রয়েছে কিছু শর্ত। দেখে নিন সেগুলো।
ভিভো ভি ১১ স্মার্টফোনের দাম ২৪,৯৯০ টাকা। অফারে সেটি পাওয়া যাচ্ছে ৪,০৯০ টাকায়। ধার্য মূল্য ২৪,৯৯০ টাকার উপরে ১৬ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ দাম দাঁড়াচ্ছে ২০,৯০০ টাকা। সেই দামের উপর সর্বোচ্চ ১৬,৯৯০ টাকা এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার ফোনটির বদলে সব থেকে বেশি এই টাকা পেতে পারেন আপনি।
অর্থাৎ দাম হবে মাত্র ৪,০৯০ টাকা। তবে এই এক্সচেঞ্জ অফার সব ধরনের স্মার্টফোনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাছাই করা কিছু স্মার্টফোনের উপরেই রয়েছে এই অফার। শুধু এটাই নয়, ফ্লিপকার্টের এই সেটটির উপরে আরও অনেক অফার দেওয়া হচ্ছে। ফ্লিপকার্টের ‘দেওয়ালি বিগ দিলওয়ালি সেল’-এর জন্য এই অফার আনা হয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই ছাড়।
আলোর খবর
