সোমবার (১ মে) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল মুম্বাই-বেঙ্গালুরু। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ দুই দলেরই অগ্নিপরীক্ষা।
তবে সেই পরীক্ষায় নামার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম পর্বের সাক্ষাতে বিরাটদের ৪৬ রানে হারিয়েছিলেন রোহিতরা। এরপর আবার খেই হারিয়ে ফেলে দলটি। তবে সর্বশেষ ম্যাচে ধোনিদের হরিয়ে ফের মনোবল চাঙ্গা করে মুম্বাই।
এদিকে আজকের ম্যাচে ম্যাচে দলের বাইরে ছিটকে পড়েছেন ইভিন লুইস। তার বদলে দলে মুম্বাই একাদশে ডাক পেয়েছেন কাইরন পোলার্ড। অন্যদিকে বেঙ্গালুরু একাদশে ডি ভিলিয়ার্সের উপস্থিতি থাকার কথা থাকলেও তিনি আজও নেই। অর্থাৎ জরে থাকা দক্ষিণ আফ্রিকান তারকা এখনো সুস্থ হননি।
একনজরে দেখে নিন দুই দলের একাদশ