Friday , May 4 2018
Home / খেলাধুলা / হঠাৎ সুখবর পেলেন ওয়ার্নার-স্মিথ ও ব্যানক্রাপ্ট!

হঠাৎ সুখবর পেলেন ওয়ার্নার-স্মিথ ও ব্যানক্রাপ্ট!

বল টেম্পারিং কাণ্ডে অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞায় পড়েছেন দেশটির তিন ক্রিকেটার স্মিথ-ওয়ার্নার ও ব্যানক্রাপ্ট। অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে একবছর এবং তরুণ ওপেনার ব্যানক্রাপ্টকে নয় মাসের নির্বাসনে পাঠায় দেশটির ক্রিকেট বোর্ড। বর্তমানে তারা নির্বাসনে রয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে শুধু জাতীয় দল নয় বরং আইপিএল থেকেও সাময়িকভাবে নিষেধাজ্ঞায় পড়েন ওয়ার্নার-স্মিথ। জানা যায়, আগামী আইপিএলে চাইলে তারা অংশ নিতে পারবেন ইন্ডিয়ার হাইভোল্টেজ ঘরোয়া টুর্নামেন্টটিতে।

তবে এরই মাঝে সোমবার (১ মে) এসইএন রেডিওকে দেয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট সাদারল্যান্ড জানিয়েছেন, ‘ওয়ার্নার-স্মিথ ও ব্যানক্রাপ্ট অন্তত একটা সুযোগ ডির্জাভ করে। আমি মনে করি তাদের ক্ষমা করে দেয়া উচিত। তাদের প্রতি মায়া দেখানো উচিত এবং আমার মন বলছে তারা ক্রিকেটে ফিরলে সেরাটা উপহার দেবে।’

ওয়ার্নারকে নিষেধাজ্ঞায় ফেলার সময় ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে শর্ত জুড়ে দেয়া হয়, আবার ক্রিকেটে ফিরলেও নেতৃত্ব পাবেন না তিনি। তবে বিষয়টিকে এড়িয়ে সাদারল্যান্ড বলেন, ‘নেতৃত্বের জন্য ওয়ার্নার খুবই উজ্জ্বল ব্যক্তিত্ব। সে খুবই পরিশ্রমী এবং নেতৃত্ব পালনের যোগ্য।’