Wednesday , November 7 2018

ইউটিউবে প্রকাশ হলো আরমান আলিফের নতুন গান (ভিডিও)

হালের ক্রেজ আরমান আলিফের নতুন গান ‘আমার আমার লাগে’ প্রকাশিত হয়েছে। গতকাল ডিজিটাল সলিউশনের ব্যানারে ‘রসগোল্লা’ ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ করে। এতে কথা ও সুর দিয়েছেন ওমর ফারুক বিশাল। আর সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

তরুন শ্রোতাদের কাছে ‘অপরাধী’ গান দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন আরমান আলিফ। নতুন এই গানও শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ শিল্পীর।

আরমান আলিফের গান দিয়ে ‘রসগোল্লা’র অভিষেক প্রসঙ্গে ডিজিটাল সল্যুশানের কর্ণধার আমিনুল ইসলাম শামির বলেন, আরমান আলিফ এখন বেশ জনপ্রিয়। তাই তার গান দিয়েই ‘রসগোল্লা’র শুরুটা করি। ভালো সাড়া পাচ্ছি গানটি প্রকাশের পর। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতি সপ্তাহে একটি করে নতুন মিউজিক ভিডিও উপহার দেওয়া।

গানটির কথা ও সুর তৈরি করেছেন ওমর ফারুক বিশাল। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। রোমান্টিক ঘরানার এই গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে আরমান আলিফ ছাড়াও মডেল হয়েছেন শান, শৌমি, আনোয়ার, শামীম, পূর্ণিমা প্রমুখ।

Facebook Comments