আপনাকে যদি প্রশ্ন করা হয় একজন কোটিপতির বয়স কত হতে পারে? কি উত্তর দেবেন আপনি? পঞ্চাশ অথবা সত্ত্বর বয়স নিশ্চয় বলবেন। কিংবা চল্লিশ তো অব্যশই। কিন্তু আপনি জানেন কি সাত বছরের একটি শিশুর সম্পত্তির পরিমাণ ২০ লক্ষ মিলিয়ন ডলারে ছড়িয়ে গেছে! অবাক হচ্ছেন? পৃথিবীতে এমন কিছু শিশু আছেন যারা নিজের যোগ্যতায়, নিজ প্রতিভায় বিশ্বের কোটিপতির তালিকায় নিজেদেরকে নিয়ে গেছেন। আজ এমন কিছু ক্ষুদে কোটিপতিকে তুলে ধরবো আপনাদের কাছে।
১। Jaylen Bledsoe
নিজের যোগ্যতায় এবং প্রতিভায় জেলেন ব্লেডসো মাত্র ১৩ বছর বয়সে ব্লেডসো টেকনোলজি নামে কর্পোরেট সংস্থা প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠান চালু করার দুই বছরের মধ্যে সে কোটিপতির তালিকায় চলে আসেন।তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩.৫ মিলিয়ন ডলার। তাঁর সংস্থার কর্মীর সংখ্যা একশো। টেকনলজির প্রতিটি শাখায় রয়েছে তাঁর অবাধ বিচরণ।
২। Rico Rodriguez
জনপ্রিয় ড্রামা সিরিয়াল ‘মডার্ন ফ্যামেলির’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন রিকো রোডরিগোয়েজ। ১৩ বছর বয়সেই এই অভিনেতা ৪ মিলিয়ন ডলার আয় করে থাকেন। এর বেশির ভাগ আয় আসে মডার্ন ফ্যামেলি সিরিয়াল থেকে।
৩। Elle Fanning
হলিউডের বিখ্যাত অভিনেত্রী ডাকোটা ফ্যানিং-এর ছোট বোন এলি ফ্যানিং। গত বছর এপ্রিলে এই অভিনেত্রীর বয়স ছিল ১৭ বছর। আর এই বয়সে তিনি ৫ মিলিয়ন ডলারে অধিকারীনি হয়ে গেছেন! ‘‘আই অ্যাম স্যাম’’ এই সিরিয়ালটি দিয়ে তাঁর পথ চলা শুরু।
৪। Prince George Alexander Louis
প্রিন্স জর্জ উলিয়াম এবং ক্যাথেরিন এর পুত্র প্রিন্স জর্জ অ্যালেক্সজেন্ডার লুই। যার বর্তমান বয়স ২ বছর এবং তাঁর সম্পদের পরিমাণ ১ মিলিয়ন ডলার!
৫। Dannielynn Hope Marshall Birkhead
Anna Nicole Smith এবং Larry Birkhead এর মেয়ে ড্যানিয়ালিন হোপ মারশ্যাল বার্কহেড। ছয় বছর বয়সে তিনি তাঁর মায়ের উত্তরাধিকারসূত্রে ১০ মিলিয়ন ডলার পেয়ে থাকেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৯ মিলিয়ন! ড্যানিয়ালিন হোপ মারশ্যাল বার্কহেড শুধু ধনী শিশুদের তালিকায় নিজের স্থান করে নেন নি, সবচেয়ে সুন্দর শিশুদের তালিকায় রয়েছে তাঁর নাম।
৬। Valentina Paloma Pinault
হলিউডের বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক এবং কর্পোরেট জগতের এক্সিকিউটিভ হেনরি পিনোঁর মেয়ে ভ্যালেনটাইন পালোমা পিনোঁ। ৭ বছর বয়সী ভ্যালেনটাইন পালোমা পিনোঁর সম্পদের পরিমাণ ১২ মিলিয়ন ডলার!
আলোর খবর
