বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গত বুধবার হ্যালোউইন উৎসবে মেতেছিল। ভক্তদের হ্যালোউইনের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। এই দিনে নানারকম ভূতুড়ে সাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি-ভিডিও আপলোড করাটাই ট্রেন্ড।
তবে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই বিস্মিত। ভয়ে অনেকের গায়ে কাঁটাও দিচ্ছে। এতে দেখা যাচ্ছে, নিজের কাটা মাথা হাতে নিয়ে ঘুরছে একটি দুই বছরের শিশু! বিশ্বাস না হওয়ার মতোই ঘটনা। কিন্তু ভিডিওতে এমনটাই!
বুধবার ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফিলিপিন্সের প্যারানাক শহরের বাসিন্দা ক্রিস্টেল হোয়াংয়ের ছোট মেয়ে মায়াকে এই ভয়ংকর রূপে ঘুরে বেড়াতে দেখা যায়। মেয়েকে এভাবে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি।
ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে প্রায় এক কোটি ৭০ হাজার মানুষ এই ভিডিও দেখেছেন। আড়াই লাখেরও বেশি শেয়ার হয়েছে এটি। অনেকেই প্রশংসা করে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া হ্যালোউইনের সাজগুলোর মধ্যে এটি সেরা। অনেকের প্রশ্ন, কীভাবে ছোট মায়ার হাতে তার মাথা ধরিয়ে দিলেন মা?
সবার প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত ক্রিস্টেলও। তিনি বলেন, অনেকদিন ধরেই ভাবছিলাম হ্যালোউইনে মেয়েদের কীভাবে সাজানো যায়। শেষমেশ মাথায় আসে এমন কিছু করতে হবে, যাতে মানুষ তাজ্জব বনে যায়। আমি যে আমার কাজে সফল, তা আর বলার অপেক্ষা রাখে না।
আলোর খবর
