Saturday , November 3 2018

ফের ৯৬ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা আসছে!

৪৮ ঘন্টার ধর্মঘট শেষে মানুষের ভোগান্তি বাড়িয়ে আবারও আসছে ৯৬ ঘন্টার ধর্মঘট। আজ ৪৮ ঘন্টা ধর্মঘটের পরও তাদের দাবী না মানায় আবারও সরকারকে নতুন করে ১ সপ্তাহের সময় বেধে দিয়েছে শ্রমীকরা। যদি এই সময়ের মধ্যেও দাবী বাস্তবায়ন না করা হয় তাহলে তারা ৯৬ ঘন্টার ধর্মঘটের ডাক দেয়ার হুমকি দিয়েছে।

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবি আদায়ে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ গোটা দেশ। সড়কে কোনো ধরনের গণপরিবহন না থাকায় বিশেষ করে দিশেহারা চাকরিজীবী ও শিক্ষার্থীরা। জীবনের তাগিদে অনেক মানুষ হেঁটে গন্তেব্যে যান। অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, রিকশা চললেও তা যাত্রীর তুলনায় একেবারেই অপ্রতুল। আবার এসব পরিবহনে ভাড়াও বেড়েছে কয়েকগুণ।

জনদুর্ভোগ চরমে উঠলেও এখন পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের কোনো আভাস মিলছে না। মঙ্গলবার ভোর ৬টায় ধর্মঘটের সময়সীমা শেষ হবে। তবে এর মধ্যে যদি দাবী মানা না হয় তাহলে নতুন করে ৯৬ ঘন্টার ধর্মঘটের ডাক দিবে তারা।

Facebook Comments